বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের প্রচারণায় হামলা, ককটেল ও গুলিতে আহত ৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ধানের শীষ প্রতীকের সমর্থক উজির আলী ও আওলাদ মোল্লার অনুসারীরা এই হামলা চালান।

আহতরা হলেন মো. লিজন, নুরুদ্দিন, ফয়সাল হোসেন ও মো. নিরব। তাঁদের মধ্যে গুরুতর আহত লিজন ও নুরুদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ–বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান। অপরদিকে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন। মোল্লাকান্দি ইউনিয়নে ফুটবল প্রতীকের পক্ষে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান (মল্লিক) ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান সক্রিয় রয়েছেন। ধানের শীষের পক্ষে কাজ করছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন মোল্লা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ফুটবল প্রতীকের সমর্থকেরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা মুন্সিকান্দি গ্রামে পৌঁছালে উজির আলী ও আওলাদ মোল্লার লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উজির আহমেদের অনুসারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রামদা ও বন্দুক নিয়ে ধাওয়া দেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ককটেল ও ছররা গুলির আঘাতে অন্তত চারজন আহত হন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আতাউল করিম জানান, বেলা পৌনে তিনটার দিকে দুজন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে, পা ও চোখে ছররা গুলি কিংবা ককটেলের স্প্লিন্টারজাতীয় আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

ফুটবল প্রতীকের সমর্থক রিয়াদ মল্লিক অভিযোগ করে বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছিলেন। কোনো উসকানি ছাড়াই উজির আহমেদের বাড়ির পাশে থাকা ধানের শীষের নির্বাচনী ক্যাম্প থেকে দেশি ও বিদেশি অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করা হয়, এতে চারজন আহত হন।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওয়াহিদ-আতিক মল্লিক পক্ষের সঙ্গে উজির-আওলাদ পক্ষের বিরোধ চলে আসছে। গত বছরের নভেম্বর মাসে এই বিরোধের জেরে তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই পক্ষ ধানের শীষ ও ফুটবল প্রতীকে বিভক্ত হয়েছে। নির্বাচনকে ঘিরে পুরোনো বিরোধ আবারও সংঘর্ষে রূপ নেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান