ভূমিকম্প আতঙ্কে ঢাবি বন্ধ, হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে হল ত্যাগ করতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই চোখে পড়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শিক্ষার্থীদের হল ত্যাগ করার দৃশ্য।

শিক্ষার্থীরা বলেন, 'হলগুলোতে নানা স্থানে ফাটল দেখা দেওয়ায় তারা আতঙ্কে ছিলেন।' 

রোকেয়া হলের এক শিক্ষার্থী বলেন, 'হলের কয়েক জায়গায় ফাটল ধরেছে। বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত সময়োপযোগী। এখন হলগুলো মেরামত হলে আবার নিরাপদে থাকতে পারব আমরা।'

রোকেয়া হল, মহসিন হল, শহীদুল্লাহ হলসহ অধিকাংশ আবাসিক হলের  অবস্থা জরাজীর্ণ। নিরাপদ আবাসনের দাবিতে শনিবার মধ্যরাত পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন কয়েকজন আবাসিক শিক্ষার্থী। তারা দ্রুত আবাসন সংস্কার, ঝুঁকিপূর্ণ হল পরিদর্শন এবং নিরাপদ আবাসন নিশ্চিতকরণের দাবি জানান।

এর আগে, ভূমিকম্প পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৩ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে রোববার বিকাল ৫টার মধ্যে সব আবাসিক হল খালি করতে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি