ভোলায় জাতীয় যুবশক্তির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় যুবশক্তি (এনসিপি) ভোলা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৪টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।

এসময় বক্তব্য রাখেন ভোলা জেলা জাতীয় যুবশক্তির অন্যতম নেতা শাহাদত খন্দকার মঞ্জু। তিনি বলেন, “ভোলা জেলা এনসিপির রাজনীতি দিন দিন এগিয়ে যাচ্ছে। যুব সমাজই এ সংগঠনের মূল শক্তি।

বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই সমাজে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। ভোলার মানুষ সবসময় এই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে।'

তিনি আরও বলেন, 'যুবশক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যেতে হবে, তাহলেই সংগঠন আরও শক্তিশালী হবে।'

এসময় বোরহানউদ্দিন উপজেলা যুবশক্তির আহ্বায়ক হাসান মাহমুদ ও সদস্য সচিব আশরাফুল ইসলাম সোহেল বলেন, 'বোরহানউদ্দিন যুবশক্তি দিন দিন আরও সুসংগঠিত হচ্ছে এবং ভবিষ্যতে এলাকার রাজনীতিতে যুবশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জিয়াউর রহমান, মেহেদী হাসান শরীফ, ভোলা জেলা যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ রাসেল, সদস্য সচিব মোঃ ফিরোজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান