ভেজাল মধু কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা
যশোরের শেখহাটির আলোচিত ‘বিসমিল্লাহ মধু ট্রেডিং’-এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চলে। এ সময় কারখানা থেকে ভেজাল মধু তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মাহাবুব ইসলাম মধুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে ভেজাল মধু উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিমভাবে মধু তৈরি করে তা খাঁটি মধু হিসেবে বিক্রি করা হচ্ছিল।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
বিচারকের সামনে বাদীকে মারধর, আ.লীগ নেত্রী আটক
২৮ অক্টোবর, ২০২৬
লালমনিরহাটে গৃহবধূ শিলা হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
২৮ অক্টোবর, ২০২৬
জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
২৮ অক্টোবর, ২০২৬
সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
২৭ অক্টোবর, ২০২৬
লালমনিরহাট সনাকের সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি হাসনাত রানা
২৭ অক্টোবর, ২০২৬
-
বিচারকের সামনে বাদীকে মারধর, আ.লীগ নেত্রী আটক
-
লালমনিরহাটে গৃহবধূ শিলা হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
-
জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
-
সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
-
লালমনিরহাট সনাকের সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি হাসনাত রানা
-
ইসরায়েলের নির্বাচনের দিনে মিছিল করলেন ফিলিস্তিনিরা
-
ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের
-
জামালপুরে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
-
‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
-
ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শনে শেরপুরের ডিসি