শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, 'একজন ব্যক্তি ভোটে দাঁড়াবে, তার মার্কা থাকবে, তার মার্কায় ভোট দিবে সবাই। এটাই আমরা সব সময় দেখে আসছি।’
পিআর ইস্যু নিয়ে তিনি বলেন, ‘পিআর দেশের মানুষ বোঝে না। পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটের হ্যাঁ বা না, এটাই এখন পর্যন্ত মানুষ বুঝতে পারছে না। শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না।’
বিএনপির মহাসচিব বলেন, ‘১৫-১৬ বছর দেশে দানবীয় সরকার ছিল। নিজের আর দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।’