বাহরাইনে মিসাইলের আঘাতে বাংলাদেশি নিহত, প্রধানমন্ত্রীকে বাহরাইনের রাজার শোক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানর প্রতি এই শোকবার্তা প্রেরণ করেন।

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাজার পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন। এ সময় তিনি নিহত বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এবং এ ঘটনায় বাহরাইন সরকারের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করেন।

টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'বাহরাইনে  বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের সুরক্ষায় ইতোমধ্যে প্রয়োজনীয় জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।'

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সংকটময় সময়ে বাহরাইন সরকারের দায়িত্বশীল ভূমিকা এবং প্রবাসীদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে একই দিন বিকেলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আরেক দফা টেলিফোনালাপ হয়। সেখানে বাহরাইনের সার্বিক পরিস্থিতি এবং দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বাহরাইনের জনবহুল এলাকায় আছড়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও বাহরাইনের উচ্চপর্যায় থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়ায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুতই দেশে পাঠানো এবং তার পরিবারের জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানে বাহরাইন সরকার সহযোগিতা করবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। এ বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু