রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নেভানোর চেষ্টা শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসটি জ্বলতে জ্বলতেই রাস্তায় চলছিল।
অগ্নিকাণ্ডের সময় বাসটিতে যাত্রী ছিল কি না—তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের উৎস জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।