আত্মগোপনে থাকা সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (৮ এপ্রিল) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। লালমনিরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালনা করে।

লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, সফুরা বেগম রুমীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতয়ালি এবং ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। মামলাগুলোতে হত্যা, নাশকতা ও প্রতারণাসহ নানা অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সফুরা বেগম রুমী লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন। এছাড়া রংপুর মহানগর ও লালমনিরহাট সদর থানার মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি।

সফুরা বেগম রুমী আগে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের