বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, 'আমি নিজেও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। আমাদেরও সেই পথে এগোতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাবে স্কুল পর্যায়ে অনলাইন ও অফলাইন শিক্ষার সমন্বয় করতে হচ্ছে।'
তিনি আরও বলেন, 'এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছেন। প্রায় ৭০০–৮০০টি স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত নেওয়া হয়েছে। “তাদের মধ্যে একজনও অনলাইন ক্লাস চায় না।'
তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
এ সময় তিনি কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগের কথা জানান। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণের মধ্যে আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।