‘আমি প্রথম বলির পাঁঠা হতে পারি’ রহস্যময় বার্তায় যা বললেন মাহফুজ আলম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। 

শনিবার (২৭ জুন) দেওয়া ওই পোস্টে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, তিনি হয়তো প্রথম ‘বলির পাঁঠা’ বা লক্ষ্যবস্তু হতে পারেন, তবে শেষ ব্যক্তি হবেন না।

পোস্টে মাহফুজ আলম লেখেন, “আমি প্রথম বলির পাঁঠা বা টার্গেট হতে পারি, কিন্তু শেষ নই। একে একে সবাইকে টার্গেট করা হবে। বৈধদের জায়গা দখল করবে ক্রীড়নকরা, যার পরিণতি সামাল দেওয়া কঠিন হবে।

তিনি আরও আহ্বান জানান, শত্রুর স্বার্থে কাজ করে কেউ যেন বলির পাঁঠায় পরিণত না হন। একই সঙ্গে সব ধরনের ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে সর্বোচ্চ জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পোস্টের শেষাংশে মাহফুজ আলম জার্মান-আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা পিটার থিয়েলের একটি উদ্ধৃতি শেয়ার করেন। পাশাপাশি ফরাসি দার্শনিক রেনে জিরারের বই পড়ারও পরামর্শ দেন।

তবে পুরো পোস্টে তিনি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করেননি। ফলে ঠিক কোন প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি