আমেরিকা ভুল করলে ‘বড় শাস্তি দেবে’ ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইরানর সশস্ত্র বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর যুদ্ধমুখী অবস্থান এবং অতীত কর্মকাণ্ড বিবেচনায় রেখে তারা সবসময় পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দুই দেশের মধ্যে প্রাথমিক সমঝোতা স্মারকের ইঙ্গিত মিললেও আলোচনা ব্যর্থ হওয়ার সম্ভাবনাকেও গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছে তেহরান। এর আগে ইরান জানিয়েছিল, তারা ‘ট্রিগারে হাত রেখেই’ আলোচনায় বসবে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইরান স্পষ্ট করেছে, ওই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার জবাব আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর হবে।

তাসনিমকে দেওয়া এক সামরিক সূত্র দাবি করেছে, ওয়াশিংটন যদি আবারও ভুল হিসাব করে ইরানের বিরুদ্ধে আগ্রাসন বা ‘অপরাধমূলক’ কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাদের ‘ইরানের তৃতীয় ধাপের মোকাবিলা’র মুখোমুখি হতে হবে।

সূত্রটির ভাষ্য, এই নতুন ধরনের মোকাবিলা কৌশল, সামরিক পদ্ধতি, লক্ষ্যবস্তু নির্বাচন এবং ব্যবহৃত সরঞ্জামের দিক থেকে আগের দুই দফার সংঘাতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে।

অন্যদিকে দ্যা নিউ ইয়র্ক টাইম্‌স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত দিয়েছেন। পরে তেহরানের পক্ষ থেকেও ইতিবাচক বার্তা পাওয়া যায়।

ইরানের তিনজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা পুরোপুরি বন্ধ করা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সম্মত হয়েছে তেহরান।

এদিকে পৃথক এক প্রতিবেদনে তাসনিম জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য চুক্তির অগ্রগতিতে বাধা তৈরি করছে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে পাল্টা কিছু শর্তও দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রোববার প্রকাশিত প্রতিবেদনে তাসনিম জানায়, আলোচনা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করেছে। এর জবাবে ইরান তাদের জব্দ বা ফ্রোজেন সম্পদ ফেরতের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে।

তাসনিমের সূত্রের দাবি, প্রথম ধাপেই জব্দ হওয়া সম্পদের একটি নির্দিষ্ট অংশ ফেরত চায় ইরান। পাশাপাশি সব সম্পদ ধাপে ধাপে এবং নির্ভরযোগ্য পদ্ধতিতে ফেরত দেওয়ার নিশ্চয়তা ছাড়া কোনো চুক্তিতে যেতে রাজি নয় তেহরান।

ইরান এই অবস্থান পাকিস্তানি মধ্যস্থতাকারী এবং আলোচনায় যুক্ত কয়েকটি আঞ্চলিক দেশকে জানিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এরপরও যুক্তরাষ্ট্র আলোচনা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছে তেহরান।

ইরান স্পষ্ট করে জানিয়েছে, তারা তাদের ‘রেড লাইন’ থেকে সরে আসবে না। সূত্রটির মতে, এই মতবিরোধই এখন পর্যন্ত চূড়ান্ত চুক্তি না হওয়ার অন্যতম প্রধান কারণ।

তাসনিম আরও বলেছে, অতীতে আলোচনা চলাকালীন সময়েও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। সে কারণেই এবার কেবল কাগুজে প্রতিশ্রুতি বা অস্পষ্ট আশ্বাসে ভরসা করতে চায় না ইরান। বরং তারা বাস্তবসম্মত ও নিশ্চিতভাবে সম্পদ মুক্তির গ্যারান্টি চাইছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা