আখাউড়ায় ট্রেনে যাত্রী সেজে ছিনতাইকালে ৪ নারী আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রাবিরতিকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে যাত্রী সেজে স্বর্ণের চেইন ছিনতাইকালে আন্তজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় চার নারী সদস্যকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার মাসুদা খাতুন (৩৪), জোসনা আক্তার (৩৬), রেজিয়া বেগম (২৮) ও মোছা. সাহানা (২৯)।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের যাত্রাবিরতিকালে ছিনতাইয়ের সময় চার নারীকে আটক করে রেলওয়ে থানা পুলিশ।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শফিকুল ইসলাম বলেন, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ০১ নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতিকালে ট্রেনের ‘থ’ বগির ভেতরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রেনযাত্রী লাকি বেগম (৩৪)-এর দুই ভরি ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা, চুরির চেষ্টা করার সময় যাত্রীদের সহায়তায় আসামিদের ট্রেনের ভেতর আটক করা হয়।

তিনি আরও বলেন, তারা সাধারণ যাত্রীবেশে ট্রেনের ভিড়ে ওঠানামার সময় সুকৌশলে জটলা সৃষ্টি করে স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়। তারা সংঘবদ্ধ পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান