দন্ড প্রাপ্তরা হলেন: পৌরশহরের কলেজপাড়ার মৃত মো. ফজলুর রহমানের পুত্র মো. শামসুজ্জামান (৩৯) এবং গরুর মালিক উত্তর ইউপির আনোয়ারপুর গ্রামের মৃত আঃ রহিম মিয়ার পুত্র মো. ছালাম মিয়া (৬৫)।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে অসুস্থ গরু এনে জবাই করে মাংস বিক্রিরকাল বিষয়টি জানাজানি হলে প্রশাসনকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিলউদ্দিন মাহমুদ ঘটনাস্থলে এসে সত্যতা পেয়ে ছালাম মিয়া কে ১০ হাজার টাকা ও শামসুজ্জামান কে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিলউদ্দিন মাহমুদ বলেন, 'আজ সকালে অসুস্থ গরু এনে জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে মাংস বিক্রির সময় দুইজনকে জরিমানা করা হয়েছে।'