আখাউড়ায় বিএনপির উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবী মানুষের তৃষ্ণা মেটাতে ঠান্ডা শরবত ও তিন শতাধিক পানির বোতল বিতরণ করেছে স্থানীয় বিএনপি কর্মীরা।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে পৌর শহরের আদর আলী মার্কেটের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার পরামর্শে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় রাস্তায় চলাচলকারী পথচারী, অটোরিকশাচালক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ঠান্ডা শরবত পরিবেশন করা হয় এবং পানির বোতল বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, কয়েকদিন ধরে চলমান তীব্র গরমে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ জীবিকার তাগিদে প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করা এবং তৃষ্ণা মেটানোর উদ্দেশ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাধারণ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অটোরিকশাচালক হারুন মিয়া বলেন, প্রচণ্ড গরমের মধ্যে এ আয়োজন তাদের জন্য স্বস্তি বয়ে এনেছে। এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মহসীন ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রামিন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মনিরুল ইসলাম (প্রকাশ), সাবেক জেলা ছাত্রদল নেতা মো. ইয়াসিন সরকার প্রমুখ।

আখাউড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রামিন খান বলেন, তীব্র গরমে রিকশা ও অটোরিকশাচালকদের কষ্ট লাঘব এবং সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে শরবত ও পানি বিতরণ করা হয়েছে। দুই ঘণ্টায় প্রায় ৩০০ পানির বোতল বিতরণ করা হয়েছে এবং বহু মানুষকে শরবত পান করানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের