আখাউড়া উপজেলায় ৬টি গ্রাম সংযুক্তির বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙ্গে ৬টি গ্রাম নিয়ে প্রস্তাবিত বরিশল ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার সাথে সংযুক্ত হওয়ার বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে বরিশল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত গণশুনানিতে ৬ টি গ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিল। ৬ টি গ্রাম হলো বরিশল, বৈষ্টবপুর, কোড্ডা, কোড়াবাড়ি, শ্যামনগর ও চান্দি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আবু সাঈদ উপস্থিত থেকে শুনানি করেন। সদর উপজেলা থেকে আলাদা হয়ে আখাউড়া উপজেলায় একিভূত হওয়ার আগ্রহের কারণ সম্পর্কে এলাকাবাসীর মতামত শুনেন।

এসময় উল্লেখিত ৬ টি গ্রাম থেকে ২/৩ জন করে প্রতিনিধি আখাউড়া উপজেলা সাথে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে তাদের আগ্রহ এবং যুক্তি তাদের যুক্তি তুলে ধরে বক্তব্য দেন।

গণশুনানিতে বক্তব্য রাখেন ইউপি সদস্য সোহরাব মিয়া, ইউপি সদস্য বাছির খাঁ, ইউপি সদস্য টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া,সালাউদ্দিন ভূইয়া, দানিস খলিফা, নূরে আলম সিদ্দিকী, বাহাউদ্দীন ভূইয়া মাছুম, টিটু প্রমুখ।

বক্তারা বলেন, 'আমাদের গ্রাম থেকে জেলা সদর অনেক দূরে। সদরে গিয়ে প্রশাসনিক কার্যক্রম, চিকিৎসাসহ অন্যান্য সেবা নিতে অনেক ভোগান্তি পোহাতে হয়। পক্ষান্তরে ভৌগোলিক কারণে আখাউড়া উপজেলা সদর আমাদের খুব কাছে। আমাদের বহু লোকের ব্যবসা বাণিজ্য আখাউড়ায়। আমাদের ছেলেমেয়ারা আখাউড়ায় স্কুল কলেজে পড়ালেখা করে। উপজেলা হাসপাতালও সন্নিকটে। আখাউড়ার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থাও খুব সহজ। পুলিশি সেবা পেতেও সুবিধা বিধায় আমরা আখাউড়া উপজেলার সাথে সংযুক্ত হতে চাই।'

শুনানী শেষে জেলা প্রশাসক, মোঃ আবু সাঈদ জানান, আখাউড়া উপজেলার একীভূত হওয়ার লক্ষ্যে ৬ টি গ্রামের শুনানি হয়েছে। এলাকাবাসী এ বিষয়ে তাদের যুক্তি তুলে ধরে বক্তব্য রেখেছেন। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রতিবেদন পাঠাবো।

উল্লেখ্য, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া ৬টি গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন গঠনের জন্য কিছু দিন পূর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠান। নতুন ইউনিয়ন গঠন করে পাশ্ববর্তী আখাউড়া উপজেলার সাথে একীভূত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের