আইনি প্রক্রিয়ার বাইরে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ভারত বা অন্য কোনো দেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ বা ‘পুশ ইন’ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ জুলাই) পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা অবৈধভাবে একজনকেও দেশে পুশ ইন হতে দিইনি। বিজিবি ও সীমান্তবর্তী জনগণের সহযোগিতায় এখন পর্যন্ত এ ধরনের সব চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।”

তিনি জানান, সীমিত কিছু অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটলেও সেগুলোর বিরুদ্ধে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।

মিয়ানমার সীমান্ত প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণের একটি প্রস্তাব রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার কারণে সীমান্ত পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এর প্রভাবে মাদক চোরাচালান বেড়েছে এবং সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি নাগরিক হতাহতের ঘটনাও ঘটছে।

ল্যান্ডমাইন বিস্ফোরণের ঝুঁকি মোকাবিলায় বিজিবিকে মাইন শনাক্তকরণ যন্ত্র সরবরাহ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির লোকবল, যানবাহন, সরঞ্জাম ও আধুনিক অস্ত্র বাড়ানোর বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

মাদকবিরোধী অভিযানে বিজিবির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আপাতত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিজিবির ডগ স্কোয়াডের সহায়তা নেবে। পরবর্তীতে ডিএনসির নিজস্ব ডগ স্কোয়াড গঠন করা হবে।

সাম্প্রতিক বন্যায় বিজিবির ভূমিকারও প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উদ্ধার তৎপরতা এবং দুর্গম এলাকায় ড্রোনের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করছে বিজিবি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি