আগামীকাল ‘জামালপুর ঈদ ফেস্ট ১.০’, থাকছেন তাসরিফ খান ও ব্যান্ড কুড়েঘর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

জামালপুরে সঙ্গীতপ্রেমীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত উন্মুক্ত কনসার্ট ‘জামালপুর ঈদ ফেস্ট ১.০’। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন রাইজিং স্টারস রিদম রিভোলোশনের উদ্যোগে আগামী ৫ জুন সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা এবং স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

কনসার্টে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান এবং তার ব্যান্ড কুড়েঘর অংশ নেবে। এছাড়াও জামালপুরের বিভিন্ন স্থানীয় ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করবে। দর্শকদের জন্য জনপ্রিয় গান, ব্যান্ড পারফরম্যান্স এবং বিশেষ আকর্ষণ হিসেবে আরও কয়েকটি চমকপ্রদ আয়োজন রাখা হয়েছে।

আয়োজক কমিটির সিইও রেদোয়ান খন্দকার মাহিন বলেন, দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, অনুষ্ঠানস্থলে শৃঙ্খলা বজায় রাখতে সকল দর্শনার্থীর সহযোগিতা প্রয়োজন। জামালপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার এ উন্মুক্ত কনসার্টের মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ উপহার দিতে চায় আয়োজকরা।

আয়োজকদের আশা, এই আয়োজন শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের