আগামী সপ্তাহে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক কূটনৈতিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করতে আগামী সপ্তাহের শেষ দিকে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সফরের সূচি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। যদিও এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি, তবে ২৯ বা ৩০ জুলাই তার ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিদেশ সফর শেষে দেশে ফেরার সময়সূচির সঙ্গে মিল রেখে সার্জিও গরের সফর চূড়ান্ত করা হতে পারে। বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক সফরে রয়েছেন। এরপর তিনি ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরামে অংশ নিয়ে সরকারি সফরে মালদ্বীপ যাবেন। ২৯ জুলাইয়ের দিকে তার দেশে ফেরার কথা রয়েছে।

সফরে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক আরও জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, সার্জিও গর বর্তমানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং এর আগে হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি