আড়াইহাজারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নাদিম (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী তাঁতিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নাদিম ওই এলাকার মজিদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় সকালে পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে নাদিম বসতঘরের জানালার গ্রিলে রশি দিয়ে গলায় ফাঁস নেয়। প্রথমে তার চাচা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং প্রতিবেশীদের সহায়তায় নিচে নামান।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফউদ্দিন জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান