আড়াইহাজারে গণপিটুনিতে আওয়ামীলীগের মেম্বার সোহেল নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

 নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণপিটুনিতে নিহত হয়েছেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও সাবেক মেম্বার সোহেল (৪৫)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বালিয়াপাড়া ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোহেলকে ঘিরে ধরে ক্ষুব্ধ জনতা। তার বিরুদ্ধে নানা অভিযোগ ও দীর্ঘদিনের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে তারা মারধর শুরু করে। একপর্যায়ে গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন সোহেল।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন—
ঘটনাটি প্রাথমিকভাবে গণপিটুনি বলেই মনে হচ্ছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা নিয়েছি। এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলমান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল ছিলেন আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ প্রায় ১৫–১৬টি মামলা রয়েছে।

এর আগে গত ১২ জুন র‌্যাব-১১ কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে তার ঘনিষ্ঠ সহযোগী ফজলুল হক ফজুসহ গ্রেফতার করেছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান