আ. লীগের ভোটের আশায় একটি রাজনৈতিক দল নীরব ভূমিকা পালন করছে: সালাহউদ্দিন আহমেদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট পাওয়ার আশায় একটি রাজনৈতিক দল নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির ষষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ অভিযোগ তোলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, 'অনেকেই অতীতের গণতান্ত্রিক আন্দোলন ভুলে যাচ্ছে। আওয়ামী লীগের ভোটের আশায় একটি দল তাদের অতীত বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে কথা বলছে না। আওয়ামী লীগের হত্যাযজ্ঞ ও দুর্নীতির ইতিহাস’জাতিকে ভুলে গেলে চলবে না।'

তিনি বলেন, 'একাত্তরকে দলীয়ভাবে ব্যবহার করা কোনভাবেই উচিত নয়। একাত্তরের চেতনা নিয়ে যারা রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছে, তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। '

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবেগ নয়, বরং সুষ্ঠু ও সুপরিকল্পিত কৌশলে এগোতে চায় উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, '২০২৪ সালের অভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়; বরং সাড়ে ১৫ বছরের সম্মিলিত রাজনৈতিক প্রয়াসের পরিণতি।'

নির্বাচনী তফসিল ঘোষণাকে ঘিরে দুশ্চিন্তা থাকলেও শেষ পর্যন্ত সবাই তা স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির ঘোষিত ৩১ দফাকে ‘জাতির মুক্তির সনদের নির্যাস’ আখ্যা দিয়ে সালাহউদ্দিন দাবি করেন, যুগপৎ আন্দোলনের সহযোগীদের সঙ্গে প্রণীত এই দফাগুলো এখন দেশের মহাকাব্যে রূপ নিয়েছে।

১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত যাদের ভূমিকা বাংলাদেশের স্বার্থবিরোধী ছিল, তাদের ইতিহাসও জাতির সামনে তুলে ধরার দাবি জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি