আ. লীগ অফিসের তালা খুলে ভুল কাজ করেননি বিএনপি প্রার্থী: মাসুদ কামাল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান যে আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলেছেন, এতে তিনি কোনো ভুল কাজ করেননি বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এই মন্তব্য করেছেন তিনি।

মাসুদ কামাল বলেন, 'এখানে আওয়ামী লীগের পুনর্বাসন বা ক্ষমতায়ন ঘটছে না। উনি এমন কিছু করেননি যা আইন অমান্য করে। আমার বিবেচনায় উনি ভালো কাজ করছেন।'

তালা খুলে দেওয়ার বিষয়ে বিরোধিতা করা এক জাসাস নেতার উদ্দেশে তিনি বলেন, 'আপনাদের শীর্ষ নেতা জয়ের পর যা বলেছেন, সেটা দেখুন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদে থাকলে, বিজয়ের আনন্দ আরও মহিমান্বিত হয়। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণ হবেন না।'

মাসুদ কামাল আরও বলেন, 'রাজনীতি আপনি করেন জাসাস; এটি জামায়াতের কাছ থেকে নয়, আপনার নেতার কাছ থেকে শিখুন। দেশকে এগিয়ে নিতে হলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। প্রতিহিংসা শুধুমাত্র নতুন প্রতিহিংসার জন্ম দেয়।'

তিনি সতর্ক করে বলেন, 'যে ভুলগুলো আওয়ামী লীগ করেছিল, যার কারণে দলটির রাজনীতি আজকের অবস্থায় এসেছে, সেই ভুলগুলোর দিকে দৃষ্টি দিলে চলবে না। বিশাল নেতারা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন।'

শেষে মাসুদ কামাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও পঞ্চগড় উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'জাতিকে ঐক্যবদ্ধ করার যে আকাঙ্ক্ষা আমি আপনাদের মধ্যে দেখেছি, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি আশান্বিত।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক