৯ বছরের প্রেম, বিয়ের ৩ মাসেই স্বামীকে খুন করলেন স্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ছাত্রজীবন থেকে দীর্ঘ ৯ বছরের প্রেম। মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে অপেক্ষার প্রহর গুনেছিলেন দুজনেই। অবশেষে গত বছরের নভেম্বরে চার হাত এক হয় জিতেন্দ্র কুমার যাদব ও জ্যোতির। কিন্তু সেই রঙিন স্বপ্নের সংসার তিন মাস পার হওয়ার আগেই রূপ নিলো বীভৎস ট্র্যাজেডিতে। বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হাতে প্রাণ হারাতে হলো জিতেন্দ্রকে।

এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বারেলির ইজ্জতনগর এলাকায়।

এনডিটিভির বরাত দিয়ে উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে, ৩৩ বছর বয়সী জিতেন্দ্রকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়েছিলেন তার স্ত্রী জ্যোতি ও শ্বশুরবাড়ির সদস্যরা।

ঘটনার দিন জিতেন্দ্রের মরদেহ তার ভাড়া বাসার জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। জ্যোতি ও তার পরিবার দাবি করেন, জিতেন্দ্র আত্মহত্যা করেছেন।

তবে নিহতের ভাই অজয় কুমারের সন্দেহ হলে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। পরবর্তীতে ময়নাতদন্ত প্রতিবেদনে বেরিয়ে আসে আসল সত্য,  এটি আত্মহত্যা নয়; বরং ‘গলা টিপে হত্যা’।

পুলিশের তদন্তে জানা গেছে, বিয়ের কয়েক সপ্তাহ পর থেকেই আর্থিক বিষয় নিয়ে দম্পতির মধ্যে কলহ শুরু হয়। অভিযোগ রয়েছে, জিতেন্দ্র তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০ হাজার রুপি তুলে অনলাইন জুয়ায় হেরে যান। এ নিয়ে ২৬ জানুয়ারি তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঝগড়া চলাকালীন জ্যোতি তার বাবা কালিচরণ, মা চামেলি ও ভাই দীপককে বাড়িতে ডেকে আনেন। একপর্যায়ে পরিবারের বাকি সদস্যরা জিতেন্দ্রকে জাপ্টে ধরলে জ্যোতি নিজে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। খুনের পর ঘটনাটিকে ধামাচাপা দিতে মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে দেন তারা।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জ্যোতি নিজের অপরাধ স্বীকার করেছেন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ জ্যোতি, তার বাবা ও মাকে গ্রেপ্তার করেছে। তবে পলাতক থাকা তার এক ভাইকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রথমে 'আত্মহত্যা প্ররোচনা'র মামলা হলেও ময়নাতদন্তের রিপোর্টের পর তা এখন সরাসরি 'হত্যা মামলা' হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন