৪৬ বছর পর তেলুগু সিনেমায় ফিরছেন অনিল কাপুর

সদ্য সংবাদ ডেস্ক
৭ আগস্ট, ২০২৬ ০১:১৪:০০
ছবি: সংগৃহীত

বলিউডের জ্যেষ্ঠ অভিনেতা অনিল কাপুর দীর্ঘ সাড়ে চার দশক পর পুনরায় তেলেগু সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। অভিনেতা জুনিয়র এনটিআরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ড্রাগন’- এর শুটিংয়ে অংশ নিতে সদ্য তিনি হায়দেরাবাদে পৌঁছেছেন।

হায়দেরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিং শুরুর আগে সামাজিক মাধ্যমে একটি স্মৃতিকথা শেয়ার করেন অনিল কাপুর। অভিনেত্রী কাজলের জন্মদিনে দেওয়া এক বিশেষ পোস্টে তিনি উল্লেখ করেন, অতীতে রামোজি ফিল্ম সিটিতে কাজের সময় কাজল তাকে মজা করে বলেছিলেন- বহু বছর পর সংসার ও সন্তান হলেও অনিলকে হয়তো এই একই স্থানে শুটিং করতে হবে।

কাকতালীয়ভাবে কাজলের জন্মদিনের দিনই ‘ড্রাগন’ সিনেমার শুটিংয়ের জন্য পুনরায় রামোজি ফিল্ম সিটিতেই উপস্থিত হন তিনি। বিষয়টিকে চমৎকার একটি সংযোগ উল্লেখ করে ভবিষ্যতে আবারও কাজলের সঙ্গে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন এই অভিনেতা।

‘ড্রাগন’ সিনেমার মাধ্যমে দীর্ঘ ৪৬ বছর পর তেলেগু ইন্ডাস্ট্রিতে ফিরছেন অনিল কাপুর। এর আগে ১৯৮০ সালে ‘বংশ বৃক্ষম’ সিনেমার মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে তার অভিষেক হয়েছিল। নতুন নির্মিতব্য এই সিনেমায় তাকে ভারতের নারকোটিক্স ব্যুরোর প্রধান ‘রঘুবীর রাঠোর’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

জানা গেছে, বড় বাজেটের এই সিনেমাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে