১৩ বছর পর সুখরঞ্জন বালী অপহরণ মামলায় এএসপি গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে নিখোঁজ হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এবং ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম শুক্রবার (৩ জুলাই) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে পিরোজপুর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান সুখরঞ্জন বালী। অভিযোগ অনুযায়ী, ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে থেকে তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।

পরে দীর্ঘ সময় তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে জানা যায়, তাঁকে সীমান্ত পার করে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাছে পাঠানো হয়। অনুপ্রবেশের অভিযোগে ভারতে কারাদণ্ড ভোগের পর দেশে ফিরে তিনি পুরো ঘটনার বর্ণনা দেন।

পরবর্তীতে ২০২৫ সালের ২২ আগস্ট সুখরঞ্জন বালী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ তৎকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের ৩২ জনকে আসামি করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে একজন সাক্ষীকে অপহরণের অভিযোগ বিচারব্যবস্থার জন্য অত্যন্ত গুরুতর বিষয়। তাঁর ভাষ্য, তদন্তে প্রাপ্ত তথ্য ও মামলায় সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এএসপি ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। একই সঙ্গে মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযোগে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে