১২ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য আসছে রেশন সুবিধা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিজীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ১২ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

সরকার মনে করছে, মূল্যস্ফীতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের অনেক সরকারি কর্মচারী আর্থিক চাপে রয়েছেন। রেশন সুবিধা চালু হলে তাদের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমবে এবং কর্মদক্ষতা বাড়বে।

জানা গেছে, এ উদ্যোগ বাস্তবায়নে অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি পাওয়া গেছে। গত জুন মাসে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে অর্থ বিভাগের সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে গত ৩ মে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে ১২ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব দেন পিরোজপুরের জেলা প্রশাসক। প্রস্তাবে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক কর্মচারী ঋণ ও আর্থিক চাপে পড়ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রস্তাবটির অগ্রগতি প্রতি মাসে জানাতে হবে এবং তিন মাস পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বিষয়টি পর্যালোচনা করা হবে।

বর্তমানে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসারসহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের সদস্যরা সুলভ মূল্যে রেশন সুবিধা পান। নতুন উদ্যোগ বাস্তবায়ন হলে ১২ থেকে ২০ গ্রেডের আরও বিপুলসংখ্যক সরকারি কর্মচারী এ সুবিধার আওতায় আসবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, প্রাণ গেল ৩ জনের সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, প্রাণ গেল ৩ জনের সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র