যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই ১০ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করল ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মার্কিন অবরোধ ও নৌ নজরদারি জোরদার থাকা সত্ত্বেও পারস্য উপসাগর দিয়ে বিপুল পরিমাণ তেল রপ্তানি অব্যাহত রেখেছে ইরান। আন্তর্জাতিক অ্যানালিটিক্স সংস্থা ভোরটেক্সার তথ্য অনুযায়ী, সর্বশেষ ১০ দিনে দেশটি প্রায় ১০ লাখ ৭০ হাজার ব্যারেল তেল বিদেশে পাঠিয়েছে।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালি, পারস্য উপসাগর এবং ইরানের একাধিক বন্দরে নৌ অবরোধ আরোপ করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। অবরোধের মূল লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি কার্যক্রম বন্ধ করা।

তবে ভোরটেক্সার বিশ্লেষণে দেখা গেছে, অবরোধ কার্যকরের পরও উপসাগরীয় এলাকায় ইরান-সংশ্লিষ্ট ও নিষেধাজ্ঞাভুক্ত মোট ৩৪টি তেলবাহী জাহাজ চলাচল করেছে। এর মধ্যে ১৩ এপ্রিল থেকে সোমবার পর্যন্ত সময়ে ১৯টি জাহাজ উপসাগর ত্যাগ করে এবং ১৫টি প্রবেশ করে।

সংস্থাটি জানিয়েছে, বহির্গামী ১৯টি যাত্রার মধ্যে অন্তত ৬টি ছিল তেলবোঝাই জাহাজ, যেগুলোর মাধ্যমেই উল্লিখিত তেল রপ্তানি সম্পন্ন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এসব তেলের প্রকৃত বিক্রয় হয়েছে কি না কিংবা ক্রেতা কারা— সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে মার্কিন ট্রেজারি বিভাগের কর্মকর্তা স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সতর্ক করে বলেছেন, অবরোধ চলাকালে কোনো দেশ ইরানের তেল ক্রয় করলে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সূত্র: এপি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের