যুদ্ধবিরতির জন্য ট্রাম্পই মরিয়া হয়ে পাকিস্তানকে চাপ দিয়েছিলেন: ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
একদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংসের হুমকি দিচ্ছিলেন, অন্যদিকে দাবি করছিলেন তেহরান শান্তিচুক্তির জন্য আগ্রহী। তবে পর্দার আড়ালে হোয়াইট হাউসই সাময়িক যুদ্ধবিরতি নিশ্চিত করতে সক্রিয় ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে চাপ দিচ্ছিল, যাতে তারা ইরানকে যুদ্ধ থামাতে এবং হরমুজ প্রণালি খুলে দিতে রাজি করায়।

ফাইন্যান্সিয়াল টাইমস–এর প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এই গোপন তৎপরতায় নেতৃত্ব দেন। তাঁর মধ্যস্থতায় গত মঙ্গলবার রাতে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে। অথচ ঘোষণার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ইরানের ‘সভ্যতা’ ধ্বংসের হুমকি দিয়েছিলেন।

তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ায় ট্রাম্প উদ্বিগ্ন ছিলেন। একই সঙ্গে ইরানের প্রতিরোধও তাকে চাপে ফেলে। মধ্যস্থতার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্র জানিয়েছে, গত ২১ মার্চ থেকেই ট্রাম্প যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। সময়সীমা শেষ হওয়ার আগে আসিম মুনির মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেন। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দুই সপ্তাহের প্রস্তাব চূড়ান্ত করা হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে তাঁর পোস্টে ভুল করে ‘খসড়া’ শব্দটি থেকে যাওয়ায় ধারণা তৈরি হয়, বিবৃতিটি আগেই হোয়াইট হাউস প্রস্তুত করেছিল।

সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র ১৫ দফার একটি খসড়া প্রস্তাব দেয়, যার বিপরীতে ইরান ৫ ও ১০ দফার পাল্টা প্রস্তাব দেয়। ৪৫ দিন থেকে শুরু করে দুই সপ্তাহ পর্যন্ত বিভিন্ন মেয়াদ নিয়ে আলোচনা চলে। একপর্যায়ে ইরান ইউরেনিয়াম মজুত কমাতে আংশিক রাজি হয়।

এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের রাজনৈতিক নেতৃত্ব হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে যুদ্ধবিরতিতে নীতিগতভাবে সম্মত হয়। তবে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)–কে রাজি করানো ছিল বড় চ্যালেঞ্জ। সংস্থাটির ভেতরেও মতভেদ ছিল। এমনকি মঙ্গলবার সৌদি আরবের জুবাইল এলাকায় ড্রোন হামলার ঘটনাকে আলোচনায় বিঘ্ন ঘটানোর চেষ্টা হিসেবে দেখা হয়।

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি থাকায় পাকিস্তান এ ঘটনায় ক্ষুব্ধ হয় এবং তেহরানকে সতর্ক করে দেয়। পরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইসলামাবাদে প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

সম্ভাব্য বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জেডি ভ্যান্স ও স্টিভ উইটকফ এবং ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ উপস্থিত থাকতে পারেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

তবে শান্তিপ্রক্রিয়ায় এখনও বাধা রয়েছে। ইসরায়েলের লেবাননে হামলা অব্যাহত রয়েছে এবং ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, লেবানন এই যুদ্ধবিরতির আওতায় পড়বে না। একই সঙ্গে আইআরজিসির কিছু অংশ পারস্য উপসাগরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে ইসলামাবাদ।

এদিকে চীনও পরিস্থিতি নিরসনে পাকিস্তানের সঙ্গে পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করে। তবে শেষ মুহূর্তের চুক্তিতে বেইজিং সরাসরি চাপ দিয়েছিল কি না, তা স্পষ্ট নয়। ট্রাম্প বলেন, চীন চাপ দিয়েছে বলে তিনি শুনেছেন, যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি যুক্তরাষ্ট্র।

সূত্র জানায়, পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রক্ষার স্বার্থেই চীন যুদ্ধবিরতি চেয়েছিল এবং এই প্রক্রিয়ায় তাদের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর