যুদ্ধবিরতি নিয়েই অনিশ্চয়তা, লেবাননে হামলায় উত্তেজনা ফের চরমে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বুধবার (৮ এপ্রিল) লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় অন্তত ২৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর পাল্টা প্রতিক্রিয়ায় লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। গোষ্ঠীটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে।

একইসঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, লেবাননের বিরুদ্ধে ‘ইসরায়েলি-আমেরিকান আগ্রাসন’ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে ‘পস্তাতে হয় এমন জবাব’ দেওয়া হবে।

এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। পরে ইসরায়েল, ইরান এবং মধ্যস্থতাকারী পাকিস্তানও তা নিশ্চিত করে। তবে যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত কি না, তা নিয়ে এখনো দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে।

বুধবার মাত্র ১০ মিনিটে লেবাননের ১০০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে হেজবুল্লাহর বিরুদ্ধে ‘সবচেয়ে বড় আঘাত’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রয়োজন হলে ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াতে প্রস্তুত।

অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, তেহরানের দেওয়া যুদ্ধবিরতির ১০ দফা প্রস্তাবের অন্তত তিনটি ধারা ইতোমধ্যে ‘প্রকাশ্যে লঙ্ঘিত’ হয়েছে। তার মতে, এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি বজায় রাখা বা আলোচনা চালিয়ে যাওয়া ‘অযৌক্তিক’।

তিনি আরও জানান, ইরানের দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশে একটি ড্রোন প্রবেশের ঘটনাও ঘটেছে। পাশাপাশি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারও যুদ্ধবিরতির প্রস্তাবের অংশ ছিল বলে দাবি করেন তিনি।

সব মিলিয়ে, যুদ্ধবিরতি ঘোষণার একদিনের মধ্যেই তা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান