যুবদল নেতা রনির পিতার জন্য দোয়া কামনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ও তরুণ রাজনীতিবিদ মশিউর রহমান রনির বাবা,মোস্তফা কন্টাকটার বর্তমানে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থ হওয়ার পর থেকে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

রনির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের শ্রদ্ধেয় বাবা বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। সবাই তাঁর জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

এদিকে জেলা যুবদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দোয়া প্রার্থনা জানাচ্ছেন। তারা বলেন, জনাব মোস্তফা কন্টাকটার একজন সৎ, নিরহঙ্কার ও সমাজসেবী মানুষ। অসুস্থতার খবর শুনে নেতাকর্মীরা মর্মাহত হয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা-কর্মীরা ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেকে ইতোমধ্যে রনির পরিবারের সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর নিয়েছেন। সবার একটাই প্রত্যাশা—তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

পারিবারিকভাবে জানানো হয়েছে, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে জনাব মোস্তফা কন্টাকটারের সুস্থতার জন্য পরিবার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম