পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগে, আজ ভোর থেকেই যমুনা অভিমুখে মানুষের ঢল নামে। সকাল সাড়ে আটটা থেকে সর্বসাধারণের জন্য প্রবেশপথ উন্মুক্ত করা হলে মুহূর্তেই সেখানে ভিড় বাড়তে থাকে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
এর আগে, আজ ভোর থেকেই যমুনা অভিমুখে মানুষের ঢল নামে। সকাল সাড়ে আটটা থেকে সর্বসাধারণের জন্য প্রবেশপথ উন্মুক্ত করা হলে মুহূর্তেই সেখানে ভিড় বাড়তে থাকে। যমুনা প্রাঙ্গণ ছাড়িয়ে এক পর্যায়ে জনস্রোত বিস্তৃত হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা পর্যন্ত পৌঁছে যায়।
এসময় নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিকে, সকালে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন তারা।
উল্লেখ্য, ২০০৭ সালে দেশত্যাগের পর দীর্ঘ ১৯ বছরে এবারই দেশে প্রথম ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী।