‘যেন চাঁদা না দেওয়াই অপরাধ’: লেগুনা চালককে হত্যার প্রতিবাদ জামায়াত আমিরের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

রাজধানীর যাত্রাবাড়ী-তে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামির আমির শফিকুর রহমান। শনিবার তিনি অভিযোগ করেন, চাঁদার দাবিতেই ওই লেগুনা চালককে হত্যা করা হয়েছে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

গত শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে যাত্রাবাড়ী মাছের আড়তসংলগ্ন সুফিয়া গার্মেন্টের পাশে নূরে আলম ওরফে খায়রুল নামের ৩৫ বছর বয়সী ওই লেগুনা চালককে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের অভিযোগ, চাঁদার দাবিতেই খায়রুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক পোস্টে শফিকুর রহমান লেখেন, চাঁদার এই সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে যেন চাঁদা না দেওয়াই অপরাধ।

পোস্টে তিনি আরও লেখেন, নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এর দায় সংশ্লিষ্ট সবার ওপরই বর্তায়। মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবে ঝরে পড়বে কি না—এ প্রশ্ন তুলে তিনি বলেন, তারা এটি মেনে নিতে পারেন না এবং মেনে নেবেন না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজিবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলাই এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী