যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যেকোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে নেতানিয়াহু বলেন, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের যে ঘোষণা দিয়েছে, তাতে ইসরায়েল সমর্থন জানাচ্ছে। একই সঙ্গে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের কোনো অবনতি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

নেতানিয়াহু জানান, গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের আলোচনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাকে আলোচনা সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, আলোচনার শর্ত ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ করবে এবং ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। তবে ইরান হরমুজ প্রণালি খুলে দেয়নি বলে অভিযোগ করেন নেতানিয়াহু। তার মতে, এর মাধ্যমে ইরান শর্ত ভঙ্গ করেছে, যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য ছিল না।

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের দাবি ছিল সমৃদ্ধকৃত সব ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নিতে হবে এবং আগামী কয়েক বছর, এমনকি কয়েক দশক দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। তিনি উল্লেখ করেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইসরায়েলের জন্যও তা অত্যন্ত গুরুত্ব বহন করে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর