যানজট নিরসনে সাবেক কাউন্সিলর সাদরিলের জরুরি আহ্বান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ডেস্ক রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জের কয়েকটি ব্যস্ততম এলাকার যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ কয়েকটি কার্যকরী পদক্ষেপ গ্রহনের জরুরী আহ্বান জানিয়েছেন নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল। তিনি আহ্বান জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের ব্যস্ততম শিল্প ও বাণিজ্যকেন্দ্র সিদ্ধিরগঞ্জ পুল, চিটাগং রোড, আদমজী ইপিজেড ও দুই নাম্বার স্ট্যান্ডের সড়কগুলোতে প্রতিদিন ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অফিস সময়, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া-আসার সময় এবং গার্মেন্টস শ্রমিকদের ছুটির সময়ে এই যানজট তীব্র আকার ধারণ করছে। এর ফলে হাজারো মানুষ কর্মস্থল ও গন্তব্যে দেরিতে পৌঁছাচ্ছেন, এমনকি জরুরি সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। অবিলম্বে এসব গুরুত্বপূর্ণ স্পটে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা প্রয়োজন। ভারী যানবাহনের জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ, গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদা বাসস্টপেজ ও পার্কিং জোন তৈরি, স্মার্ট সিগন্যাল সিস্টেম চালু, অবৈধ পার্কিং অপসারণ এবং বিকল্প রাস্তা খুলে দেওয়া হলে যানজট অনেকটাই কমে আসবে। দীর্ঘমেয়াদে ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস নির্মাণও কার্যকর ভূমিকা রাখবে। এক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি—যেন দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে নারায়ণগঞ্জবাসী নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক চলাচলের সুযোগ নিশ্চিত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা