আবহাওয়া
ঢাকাসহ ৬ বিভাগে ভারী বর্ষণের আভাস
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশের ছয় বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ো হাওয়ার সম্ভাবনাযুক্ত জেলা ও অঞ্চল হলো রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম। এসব এলাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে রোববার রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়, রাত ১টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
ঢাকাসহ ৮ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের পূর্বাভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে দেশের আট বিভাগেই দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগর বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।
দেশে পাঁচ দিনে বাড়তে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা
আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত আবহাওয়া বার্তায় এ পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
তাপপ্রবাহের পর টানা ভারি বৃষ্টি, আকস্মিক বন্যার শঙ্কা
সিনিয়র আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রমেঘের প্রবণতা বাড়তে পারে। ধীরে ধীরে এই বৃষ্টিপাত ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ভারি বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং বজ্রপাতের ঝুঁকিও থাকবে।
৫৮ জেলায় তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের মোট ৫৮টি জেলায় সোমবার সকাল ১১ থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বজ্রপাত সহ পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারচেয়ে বেশি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এদিকে আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশকিছু স্থানে; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বজ্র-বৃষ্টি হতে পারে।
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে।
দেশের পাঁচ উপকূলীয় জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্কতা
সকালের সাধারণ পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
সকালের মধ্যে ৫ বিভাগে তীব্র বজ্রপাতসহ ঝড়ের শঙ্কা
ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে তীব্র বজ্রপাতসহ একাধিক কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। বর্তমানে বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় একটি কালবৈশাখী ঝড় অবস্থান করছে এবং ময়মনসিংহ বিভাগে নতুন একটি ঝড়ের সৃষ্টি শুরু হয়েছে বলেও তিনি জানান।
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন সারাদেশে এ ধরনের ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই ঝড়ো আবহাওয়ার প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ আবদুল হামিদ জানান, উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে।
দুপুরের মধ্যেই দেশের ১০ অঞ্চলে বজ্রসহ ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কালবৈশাখীর এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা বাড়তে পারে।