আবহাওয়া

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করেছে। আষাঢ়ের শুরুতে কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ ও তীব্র গরম থাকলেও মঙ্গলবার থেকে আবহাওয়ায় পরিবর্তন এসেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।

২৫ জুলাই, ২০২৬
দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বৃষ্টির শঙ্কা

দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বৃষ্টির শঙ্কা

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে রোববার সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। শনিবার রাত ৯টা থেকে রোববার (১২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
সন্ধ্যার আগে ৬ জেলায় বজ্রবৃষ্টি ও ঝড়ের শঙ্কা

সন্ধ্যার আগে ৬ জেলায় বজ্রবৃষ্টি ও ঝড়ের শঙ্কা

দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শুক্রবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
দেশের ১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

২৫ জুলাই, ২০২৬
তিন জেলায় দাবদাহ, ৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

তিন জেলায় দাবদাহ, ৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

আষাঢ় মাস চললেও দেশে এখনো কাঙ্ক্ষিত বর্ষার দেখা মিলছে না। আজ শনিবার ১৩ আষাঢ়। গতকাল শুক্রবার দেশের বেশির ভাগ এলাকায় ভ্যাপসা গরমে জনজীবন ছিল দুর্বিষহ। সিলেটে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হলেও রাজশাহী, পাবনা ও যশোরে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা ও যশোরে আজও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে গরমের তীব্রতা কিছুটা কমতে পারে।

২৫ জুলাই, ২০২৬
ঢাকাসহ ১৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ ১৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

২৫ জুলাই, ২০২৬
ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস ১৯ জেলায়

ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস ১৯ জেলায়

বার্তায় বলা হয়েছে, সোমবার সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

২৫ জুলাই, ২০২৬
থামছে না বৃষ্টি, আজও বজ্রসহ অতিভারী বর্ষণের শঙ্কা

থামছে না বৃষ্টি, আজও বজ্রসহ অতিভারী বর্ষণের শঙ্কা

গত দুই দিন ধরে কখনো টানা মুষলধারে, আবার কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। মেঘলা আকাশ ও অব্যাহত বর্ষণের মধ্যে নগরবাসীর জন্য তাৎক্ষণিক স্বস্তির কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বঙ্গোপসাগরে ৬টি লঘুচাপের আশঙ্কা, জুলাইজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ৬টি লঘুচাপের আশঙ্কা, জুলাইজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে চলতি জুলাই মাসে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বুধবার ( আধুনিক প্রযুক্তি, আবহাওয়ার বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মানচিত্র এবং জলবায়ু মডেলের ভিত্তিতে আগামী তিন মাসের পূর্বাভাস প্রকাশ করে আবহাওয়া অধিদপ্তর।

২৫ জুলাই, ২০২৬
বৃষ্টির দাপট থাকবে আরও ৩ দিন, চট্টগ্রামে জলাবদ্ধতা-ভূমিধসের শঙ্কা

বৃষ্টির দাপট থাকবে আরও ৩ দিন, চট্টগ্রামে জলাবদ্ধতা-ভূমিধসের শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে ভারতের মধ্যপ্রদেশে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে সারা দেশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এ অবস্থায় আগামী তিন থেকে চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। উত্তাল সাগরের কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ঢাকাসহ দেশের ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কখন হানবে আঘাত

ঢাকাসহ দেশের ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কখন হানবে আঘাত

সকাল ৯টায় প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে