শুক্রবার (২৩ জানুয়ারি) ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের আরাফাত মহল্লায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, 'তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় অনেক দল পাকিস্তানের একতা রক্ষার পক্ষে অবস্থান নিয়েছিল, যা রাজনৈতিক মতপার্থক্য হতে পারে, অপরাধ নয়। জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে এবং মুক্তিযুদ্ধের অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।'
সমাবেশ শেষে তিনি উপস্থিত জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, 'আসন্ন নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, বরং আদর্শিক ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের এক সন্ধিক্ষণ।'
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, হরিণটানা থানা কর্মপরিষদ সদস্য লিখন হোসেন, মতিউর রহমান, আব্দুর রশীদ মল্লিক, শহিদুল ইসলাম, ডা. ইলিয়াস হোসেন, তাজুল ইসলাম, আমির হোসাইন, সালাউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, রাসেল গাজী, রফিকুল ইসলাম, মাওলানা মুহিব্বুল্লাহ ও আবু মুহসীন প্রমুখ।