রোববার (২৬ এপ্রিল) নিজ কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, 'প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণে নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।'
তিনি আরও বলেন, 'রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতাদর্শ থাকা স্বাভাবিক হলেও জাতীয় স্বার্থে সংকটকালীন সময়ে সরকারি দল, বিরোধী দল ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো একসঙ্গে কাজ করে সমাধানের পথ খোঁজে—এটাই সংসদীয় গণতন্ত্রের শক্তি ও ইতিবাচক দিক।'
সাক্ষাৎকালে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের সাথে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা অব্যাহত রাখা এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনা হয়।
এছাড়া সংসদে রাজনৈতিক দলগুলোর নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় করা হয়।
স্পিকার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং নিয়মিত সংসদীয় প্রতিনিধিদল বিনিময় সফর জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।