বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ‘আগের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ডের জন্য কমিশন বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আবেদন করতে হতো। অনুমোদনের পর কার্ড ও স্টিকার সরবরাহ করা হতো। এতে সময়ের অপচয় এবং কমিশনের ব্যয় উভয়ই বৃদ্ধি পেত। তাই এবার পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এবার নির্দিষ্ট তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে pr.ecs.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনুমোদিত হলে দেশীয় সাংবাদিকরা ঘরে বসে তাদের কার্ড ডাউনলোড করতে পারবেন। দেশীয় পর্যবেক্ষকরাও একইভাবে তাদের কার্ড এবং গাড়ির স্টিকার অনলাইনে পেতে পারবেন।’
আবেদনের সময় অফিসের প্যাডে লেখা আবেদনপত্রের কপি, জাতীয় পরিচয়পত্র, আইডি কার্ডসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। বিশেষ করে ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পিআইডি কার্ড বাধ্যতামূলক।