ট্রাম্পকে নিয়ে তর্কের জেরে বাবার হাতে নিহত ব্রিটিশ তরুণী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ট্রাম্পকে নিয়ে তর্ক করার জেরে বাবার করা গুলিতে প্রাণ হারিয়েছেন ২৩ বছর বয়সী ব্রিটিশ তরুণী লুসি হ্যারিসন। গত বছরের জানুয়ারি মাসে এই ঘটনাটি ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নিহত লুসি চেশায়ারের ওয়ারিংটনের বাসিন্দা ছিলেন। ঘটনার দিন তিনি টেক্সাসের প্রসপার এলাকায় বাবার বাড়িতে বেড়াতে যান।

তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ও তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বাবার সঙ্গে তর্কের একপর্যায়ে লুসি প্রশ্ন করেন, যদি ট্রাম্পের বিরুদ্ধে লাঞ্ছিত কোনো নারী তার জায়গায় থাকত, তবে তিনি কেমন বোধ করতেন। এতে বাবার তাচ্ছিল্যপূর্ণ উত্তর লুসিকে ভীষণভাবে আঘাত করে।

প্রতিবেদন অনুযায়ী, বিকেলের দিকে বিমানবন্দরে যাওয়ার ঠিক আগে ক্রিস হ্যারিসন তার মেয়েকে হ্যান্ডগান দেখাতে নিয়ে যান। মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে গুলির শব্দ হয় এবং লুসি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকেন। ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যরা জানান, ক্রিস হ্যারিসনের নিশ্বাসে মদ্যপানের তীব্র গন্ধ পাওয়া যায়।

টেক্সাসের গ্র্যান্ড জুরি ক্রিস হ্যারিসনের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা না নিলে লুসির পরিবার ক্ষুব্ধ।

তবে ক্রিস এক বিবৃতিতে বলেছেন, এই ভুলের বোঝা তিনি সারা জীবন বয়ে বেড়াবেন। লুসির মা জেন কোটস তার মেয়েকে ‘প্রাণবন্ত ও সংবেদনশীল মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র: বিবিসি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ