তফসিল ঘোষণা মানেই নিরপেক্ষ নির্বাচন নয়: গোলাম পরওয়ার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করলেও শুধুমাত্র তফসিল প্রকাশ করলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খুলনা–৫ আসনের জিরোপয়েন্ট এলাকায় গণসংযোগ শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের প্রথম ধাপ সম্পন্ন হলেও সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তার মতে, প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের বড় দায়িত্ব।

তিনি অভিযোগ করেন, মাঠপর্যায়ে এখনো সমান রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তাই তফসিল ঘোষণা কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দেয় না। পরওয়ার বলেন, ডিসি, এসপি, ইউএনও ও পোলিং কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিরপেক্ষ হলে তবেই ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভোট গণনা ব্যবস্থা, পোলিং এজেন্টদের কাজের পরিবেশ এবং ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। প্রতীকভিত্তিক দুটি ভোট দেওয়ার নিয়ম থাকায় আসন্ন জাতীয় নির্বাচন আগের তুলনায় বেশি চ্যালেঞ্জিং হবে বলেও মন্তব্য করেন তিনি।

দুদক চেয়ারম্যানের দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দুর্নীতিকে ‘লাল কার্ড’ দেখিয়ে নতুন বাংলাদেশ গড়তে নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থের বাইরে থেকে দায়িত্ব পালন করতে হবে।

এর আগে ডুমুরিয়ার কুলবাড়িয়া এলাকায় একটি ইটভাটায় মালিক–শ্রমিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, দেশে আইন–শাসনের বৈষম্য বাড়ায় সাধারণ মানুষের জীবন–জীবিকা চাপে পড়েছে। কুরআনের নীতির আলোকে রাষ্ট্র পরিচালিত হলে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব বলেও দাবি করেন তিনি।

সকাল থেকে মঠবাড়ীয়া, কাঁঠালতলা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন পরওয়ার এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান। স্থানীয়দের কেউ কেউ তার প্রতি সমর্থন জানিয়েছেন বলেও তিনি দাবি করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি