তিনটি এতিমখানা-মাদরাসায় নারায়ণগঞ্জের ডিসির কম্বল বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
নারায়ণগঞ্জে শীতের তীব্রতায় রক্ষার্থে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি) রাতে সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে তিনটি এতিমখানায় কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ শেষে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, শীতের প্রকব এবার অনেক বেশি। এজন্য জেলা ও উপজেলা প্রশাসকের পক্ষ থেকে চেষ্টা করছি যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের কাছে পৌঁছানোর। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আজকে আমরা এতিমখানার  বাচ্চাদের মাঝে কম্বল বিতরণ করছি। এবার আবহাওয়া পূর্বাভাস আছে যে, এবার সত্য প্রবাহ বেশি হতে পারে। তাই প্রস্তুতি হিসাবে সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বলগুলো পৌঁছে দিচ্ছি যেন তাদেরও শিতের পূর্ব প্রস্তুতি থাকে।

ফতুল্লার জামিয়া ইবনে আব্বাস (রাঃ) ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইসলামিয়া আল মিকাত মাদ্রাসা ও এতিমখানা, ও ভূইঘড় দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মোট ২৫০ কম্বল এতিম শিক্ষার্থীদের মাঝে তুলে দেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান, সদর উপজেলা ভুমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার প্রমুখ।
 
সদ্য সংবাদ/আবদুল্লাহ সরকার

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা