তবে, সর্বশেষ পরিস্থিতিতে বাংলাদেশের জন্য আবারও ক্ষীণ আশার আলো দেখা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের বিবেচনা করছে।
পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে তাদের স্থলাভিষিক্ত হওয়ার প্রথম সুযোগ পাবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
উল্লেখ্য, পাকিস্তান ‘এ’ গ্রুপের দল হিসেবে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার কথা রয়েছে। ফলে তারা সরে দাঁড়ালে বাংলাদেশ সেই সূচি অনুযায়ী খেললে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন পড়বে না।
তবে এমন সম্ভাবনা পাকিস্তানের সিদ্ধান্তকে আরও জটিল করে তুলতে পারে। কারণ বাংলাদেশের জন্য বিশ্বকাপ বর্জন করে শেষ পর্যন্ত সেই জায়গায় বাংলাদেশই খেললে তা পাকিস্তানের জন্য বিব্রতকর হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে, ঠিক এই কারণেই আইসিসি কৌশলগতভাবে এমন ইঙ্গিত দিয়ে রেখেছে, যাতে পাকিস্তান হঠাৎ কোনো চরম সিদ্ধান্ত না নেয়।
এখন সব নজর পাকিস্তানের দিকেই। তাদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আবার ফিরবে কি না।