তেলের দাম ব্যারেলপ্রতি পৌঁছাতে পারে ১৮০ ডলারে: সৌদির সতর্কবার্তা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
হরমুজ প্রণালিতে অস্থিরতা চলতে থাকলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৮০ ডলারের উপরে পৌঁছাতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে এ তথ্য জানা গেছে।

সৌদি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এপ্রিল মাসের শেষ পর্যন্ত যদি হরমুজ প্রণালিতে বিঘ্ন সৃষ্টি হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

রিয়াদভিত্তিক কিং ফয়সাল গবেষণা ও ইসলামিক স্টাডিজ কেন্দ্র এর সৌদি পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ উমার কারিম বলেছেন, যুদ্ধ পরিস্থিতির ওপর নির্ভর করে তেলের দাম অন্তত ১৫০ ডলারে পৌঁছাতে পারে। লোহিত সাগরের টার্মিনালগুলোতে কোনো হামলা বা বাধা সৃষ্টি হলে সেই দাম ১৫০ ডলারও ছাড়িয়ে যেতে পারে। 

উমার কারিমের মতে, বর্তমানে ইউরোপ ও এশিয়ার মধ্যে এটি একমাত্র কার্যকর জ্বালানি সংযোগ পথ।

এদিকে, সৌদি আরব এখনো তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে। তাদের লোহিত সাগরের ইয়ানবু বন্দরে স্থাপনা রয়েছে, যা উপসাগরীয় অঞ্চল থেকে ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। তবে বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ইরান ও ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হিসেবে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনাগুলোতে যেভাবে হামলা হচ্ছে, তাতে ভবিষ্যতে ইয়ানবু বন্দরও ঝুঁকিতে থাকতে পারে।

আন্তর্জাতিক বাজারে তেলের ওঠানামা চলছেই। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দাম উঠানামা করছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ১১৯ ডলারে পৌঁছালেও পরে কিছুটা কমে আসে।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান