তেল শোধনাগারে হামলার পর ইরানে পাল্টা হামলা ইসরায়েলের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেহরানকে লক্ষ্য করে নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।

শুক্রবার (২০ মার্চ) ভোররাত থেকে দেশটির সামরিক বাহিনী এই অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, তেহরানে ইরানি শাসনের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ওপর ‘নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা’ চালানো হচ্ছে। তবে ঠিক কোন কোন স্থাপনায় আঘাত হানা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চল ও পবিত্র নগরী জেরুজালেমে আঘাত হানে। বিশেষ করে হাইফা শহরের একটি তেল শোধনাগারে হামলার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ার পরই ইসরায়েল কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেহরানের আকাশে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিভিন্ন স্থানে ধোঁয়া উড়তে দেখা গেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর জন্য ইসরায়েলকে অনুরোধ জানিয়েছিলেন। তবে সেই অনুরোধের একদিনের মধ্যেই তেহরান লক্ষ্য করে নতুন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

চলমান এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে প্রতিবেশী দেশগুলোতেও পড়েছে। বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ভোরে তাদের ভূখণ্ডেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং তা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় ধারাবাহিক হামলার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। ফলে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা ও মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ছে।
ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের হামলার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাইফার তেল শোধনাগারে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস।

সংঘাতের তৃতীয় সপ্তাহে এসে পাল্টাপাল্টি হামলার এই ধারা আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি করেছে। কূটনৈতিক সমাধানের কোনো অগ্রগতি না থাকায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান