তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে না'গঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির।

শনিবার (১৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। পরে শহরের নবাব সলিমুল্লা ও বঙ্গবন্ধু সড়কে মিছিল করে দলটির নেতৃবৃন্দ। 

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল, শ্রমক দলসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। 

সমাবেশে বক্তারা বলেন, ‘তারেক রহমানের সাথে লন্ডনে ড.ইউনুস মিটিং করে নির্বাচনের দিন তারিখ ঠিক করেছেন। সেই নির্বাচন বাধাগ্রস্থ করা হচ্ছে। খুব শীঘ্রই তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। তাই ষড়যন্ত্রকারীদের মাথা খারাপ হয়ে গেছে। এরপর যদি তারেক রহমানকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে। কেউ এমন দৃষ্টতা দেখালে আপনারা তাৎক্ষণিক জবাব দেবেন। সে যেই দলের লোকই হোক না কেন। 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা