তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিদ্যমান রাজনৈতিক শূন্যতা পূরণে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে পবিত্র জপমালা রাণী গির্জায় খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, 'বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা রয়েছে। তারেক রহমানের আগমনে সেই শূন্যতা পূরণ হবে।'

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন তারেক রহমান। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর বেলা ১১টা ৩৯ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেন, 'তিনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা। তাঁর দেশে আসার প্রভাব হবে অত্যন্ত ইতিবাচক।'

সামনে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, 'দেশ বর্তমানে একটি ডেমোক্রেটিক ট্রানজিশন বা গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছে। তারেক রহমানের দেশে ফেরার পর এই প্রক্রিয়া আরও মসৃণ হবে।'

তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'তাঁর নিরাপত্তার বিষয়টি বিএনপি দেখছে। এ ক্ষেত্রে সরকার বিএনপির চাওয়া অনুযায়ী সব ধরনের সহযোগিতা প্রদান করছে।'

এর আগে সকালে পবিত্র জপমালা রাণী গির্জায় বড়দিনের শুভেচ্ছা বিনিময়কালে শফিকুল আলম বলেন, 'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নিরাপদ ও আনন্দের সঙ্গে পালন করতে পারেন, সেটিই প্রকৃত গণতন্ত্রের অন্যতম প্রধান লক্ষ্য।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি