স্যুটকেসে মিলল জনপ্রিয় মডেল-অভিনেত্রীর মৃতদেহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
কলম্বিয়ার রাজধানী বোগোটার অভিজাত এল চিকো এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে জনপ্রিয় মডেল ও সমাজমাধ্যমের পরিচিত মুখ নাতালিয়া ভিয়ালবা (৩৬)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি স্যুটকেসের ভেতরে তার মরদেহ পাওয়া যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩ জুন তিনি ওই অ্যাপার্টমেন্টে ওঠেন। তার ২১ জুন কক্ষ ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর ২২ জুন এক পরিচ্ছন্নতাকর্মী ফ্ল্যাটে প্রবেশ করে স্যুটকেসের ভেতরে মরদেহ দেখতে পান। এরপরই ঘটনাটির তদন্ত শুরু করে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তদন্তের একপর্যায়ে ৪৬ বছর বয়সী ব্রিটিশ নাগরিক ম্যাথিউ অ্যাশলি ফস্টার-স্মিথকে গ্রেপ্তার করা হয়। গত ২৬ জুন কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, তার বিরুদ্ধে নারী হত্যা এবং আলামত নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারীদের দাবি, নাতালিয়া একা থাকার সুযোগে ফস্টার-স্মিথ অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতনের পর হত্যা করা হয়। পরে মরদেহ একটি স্যুটকেসে ভরে ঘটনাটি গোপন করার চেষ্টা করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলের বিভিন্ন আলামত নষ্ট বা বিকৃত করারও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

সন্দেহভাজনকে গ্রেপ্তারে কলম্বিয়া, ইকুয়েডর ও যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো যৌথভাবে অভিযান চালায়। বোগোটার মেয়র কার্লোস এফ. গালান জানান, গত ২৬ জুন ইকুয়েডরের রাজধানী কুইটোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফস্টার-স্মিথকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে ব্রিটিশ সংবাদপত্র দ্য সান-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফস্টার-স্মিথ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি ইংল্যান্ডের একটি ফুটবল ম্যাচ দেখছিলেন। ম্যাচ শেষে একটি বিপণিবিতানে ঘোরাঘুরি করেন, আইসক্রিম খান এবং পরে আবার খেলা দেখতে ফিরে যান।

গ্রেপ্তারের পর তার অতীত অপরাধের তথ্যও সামনে এসেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে অনুসরণ ও হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে তিনি দুই বছরের বেশি সময় কারাভোগ করেন। মুক্তির পর চলতি বছরের জানুয়ারিতে তার বিরুদ্ধে হয়রানি প্রতিরোধ আদেশ জারি করা হয়। ওই আদেশ অনুযায়ী, ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করা নিষিদ্ধ ছিল। পাশাপাশি নিজের ঠিকানা ও ব্যবহৃত যানবাহনের তথ্য নিয়মিত পুলিশকে জানাতে হতো।

নাতালিয়া ভিয়ালবার মৃত্যুর ঘটনায় তদন্ত এখনো চলমান। হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এ ঘটনায় কলম্বিয়ায় নারীর প্রতি সহিংসতা এবং বিদেশি নাগরিক ও স্বল্পমেয়াদি ভাড়ার আবাসনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর