স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মন্ত্রী মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
আগামী এক বছরের মধ্যে দেশের সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্থানীয় সরকারবিষয়ক এই অধিবেশনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

মন্ত্রী বলেন, 'আমরা আগেও বলেছি, এখনো বলছি—এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করব।'

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্রও শক্তিশালী হবে। ডিসি সম্মেলনে আমরা এই বার্তাটিই তুলে ধরেছি।'

উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, 'সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।'

জনসম্পৃক্ততার বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, 'জনগণই এই দেশের মালিক। তৃণমূলের মানুষকে সঙ্গে নিয়েই সব কাজ করতে হবে, কারণ তারাই শেষ পর্যন্ত সবকিছু নির্ধারণ করেন।'

ডিসি সম্মেলনের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, 'জেলা পর্যায়ের প্রশাসনের সঙ্গে মন্ত্রণালয়ের এ ধরনের মতবিনিময় অত্যন্ত ফলপ্রসূ। ভবিষ্যতে এ ধরনের যোগাযোগ আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি