দেশের গ্যাস সংকট, হাম ও ডেঙ্গুসহ বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের দুর্ভোগ কমাতে এবং চলমান সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন রিজভী।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন, তারেক রহমান তার অঙ্গীকার মোতাবেক জনগণকে প্রাধান্য দিয়ে কাজ করছেন। কিন্তু সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
অতীতের অভিজ্ঞতার কথা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েও তাকে ব্যর্থ করতে নানা চক্রান্ত হয়েছে। এখনও তেমন চক্রান্ত হচ্ছে।